যক্ষা প্রতিরোধে পাত্রখোলা চা বাগানে প্রশিক্ষণ সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের চা শিল্পাচলের ২২টি চা বাগানে যক্ষা রোগ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষজনকে যুক্ত করে দক্ষতা বৃদ্ধিতে এক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে শ্রম কল্যাণ কেন্দ্রের মিলনায়তনে এনজিও হীড বাংলাদেশ ও ইউএসএআইডির আয়োজনে এ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
ইউএসএআইডির চ্যালেঞ্জ টিবি(যক্ষা) প্রোগ্রাম বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক শীমন মার্ডীর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা প্রোগ্রাম ব্যবস্থাপক তাপস বরাইয়ের সঞ্চালনায় প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দীন, কমলগঞ্জ রিপোর্টাস ইউনিটের সাংগঠনিক সম্পাদক আসাবুল ইসলাম (শাওন), মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, যক্ষা প্রতিরোধ মাঠ সুপার ভাইজার রবীন্দ্র কুমার সিংহ, চা শ্রমিক ইউনিয়ন মনু-ধলই ভ্যালি (অঞ্চল) সভাপতি গোপাল নুনিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলীনগর ইউনিয়ন পরিষদের সদস্যা গৌরী রানী কৈরী ও পাত্রখোলা চা বাগান পঞ্চায়েত সভাপতি দেবাশীষ চক্রবর্তী (শিপন)।
আয়োজক সূত্রে জানা যায়, সিলেট বিভাগের চা শিল্পাঞ্চল, রাবার বাগান ও পাহাড়ি খাসিয়া পুঞ্জিতে যক্ষার প্রাদুর্ভাব অনেক বেশী। এসব এলাকার যক্ষা রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষজনকে যুক্ত করতেই এই সচেতনতা মূলক অবহিতকরণ ও প্রশিক্ষণের আয়োজন করা হয়। যক্ষা রোগীদের বিনা মূলে চিকিৎসা সেবা দেওয়া হয়। একটু সচেতন হলেই আর নিয়ম মেনে ঔষদ সেবন করলে সহজেই যক্ষা প্রতিরোধ সম্ভবপর। এসব বিষয়ে এ প্রশিক্ষণ সভায় উপস্থিত চা বাগান নেতৃবৃন্দসহ সবাইকে প্রশিক্ষণের মাধ্যমে বোঝানো হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed