Main Menu

আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হলো জোড় ইজতেমা

বৈশাখী নিউজ ডেস্ক : আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে আজ মঙ্গলবার শেষ হলো টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত জোড় ইজতেমা।
কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও ইজতেমার সূরা সদস্য বাংলাদেশের মাওলানা মোহাম্মদ যোবায়ের জোড় ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন।
বিশ্ব মুসলিম জাহানের সুখ, শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় টঙ্গী-গাজীপুর সহ আশপাশের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নেন।
বিশ্ব ইজতেমার মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বাসসকে জানান, গত ১৭ নভেম্বর শুক্রবার বাদ ফজর মাওলানা রবিউল হকের আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয় জোড় ইজতেমা।

এদিকে টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় ইজতেমা ১৯ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed