ওসমানীনগরে ডাকাতি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতদল গৃহকর্তাকে বেঁধে রেখে স্বর্ণ ও রূপার অলংকার, তিনটি মোবাইল ফোন এবং নগদ টাকা লুঠে নেয়। এ সময় গৃহকর্তা দবির মিয়াকে বেধে রেখে মারধর করে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের ভরায়া মোল্লাপাড়া গ্রামের দবির মিয়ার বাড়িতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, সোমবার গভীর রাতে ৮-১০ জনের মুখোশধারী ডাকাত দল দবির মিয়ার বসত ঘরের মূল ফটকের গেট ও বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এসময় দবির মিয়াকে মারধর করে বেঁধে রেখে ঘরে থাকা প্রতিবন্ধি শিশুকে মেরে ফেলার হুমকি দিয়ে মালামাল লুঠে নেয়।
ডাকাত ঘরে ঢুকার সময় গৃতকর্তা টের পেয়ে মুঠোফোনে পরিচিতদের বিষয়টি জানান। ফোনে জানানোর বিষয়টি ডাকাতরা টের পাওয়ায় দ্রুত ঘর থেকে কেটে পড়ে। ডাকাতরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর কিছু লোক ডাকাতদের ধাওয়া করতে গেলে ডাকাতরা ফাঁকা গুলি ছোড়ে।
দবির মিয়ার নিকট আত্মীয় রায়হান আহমদ বলেন, ডাকাত ঢুকেছে খবর পেয়ে আমরা কয়েকজন দ্রুত ছুটে এসে ডাকাতদের ধাওয়া করতে গেলে ডাকাতরা ফাঁকা গুলি ছোড়ে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কেউ মামলা দেয়নি। এব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
এদিকে ওসমানীনগরে চুরির ঘটনা নিত্যনৈমেত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। গত ৩ মাসে উপজেলায় প্রায় অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটেছে। বাসা-বাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান এমনকি সরকারি অফিস ও কর্মকর্তাদের বাসাও চোরদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। একের পর এক চুরির ঘটনায় আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী।
বিভিন্ন সময়ে চুরির ঘটনা ঘটলেও পুলিশ চুরি যাওয়া কোন মালামালও উদ্ধার করতে পারেনি। প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটলেও এসব ঘটনায় ভুক্তভোগীরা মামলা করতেও নারাজ। চুরির ঘটনা রোধে পুলিশ প্রশাসনও হিমসিম খাচ্ছে।
চলতি মাসের উপজেলা আইন শৃংখলা কমিটির সভায়ও চুরির ঘটনায় ক্ষোভ এবং উদ্বেগ প্রকাশ করেছেন কমিটির সদস্যরা। চুরিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান থানার ওসিকে নির্দেশ প্রদান করেন।
পুলিশ প্রশাসন চুরিরোধে কার্যকর ব্যবস্থা না নিলে আইন শৃংখলার চরম অবনতি ঘটনার আশংকা ব্যক্ত করেছেন এলাকার সচেতন মহল।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed