নীলফামারীতে আগুনে ঝুটের গুদাম ভস্মিভূত
মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলা শহরের রেলস্টেশন এলাকা সংলগ্ন মধ্য হাড়োয়া খানকাহ শরীফ এলাকায় আগুনে ঝুটের একটি গুদাম পুড়ে গেছে। নীলফামারী ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। এতে কেউ আহত হননি। রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাত দুইটায় এ ঘটনা ঘটে।
অগ্নিকান্ড ঘটা বাড়িটি নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ’র। তার বাড়িতে উত্তরা ইপিজেড থেকে কেনা উচ্ছিষ্ট গার্মেন্টস্ সামগ্রী (ঝুট দ্রব্য) গুদামজাত করে রাখতেন তার ভাতিজা দেওয়ান সাগর আহমেদ। মোট দু’টি গুদামে সংরক্ষিত এসব মালামাল তিনি বাছাই করে ঢাকায় পাঠানোর ব্যবসা করতেন।
নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. এনামুল হক নীলফামারীনিউজকে জানান, রাত দুইটার দিকে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে গুদামের সর্বত্র ছড়িয়ে পড়ায় সবকিছুই পুড়ে গেছে। খবর পেয়ে দমকলকর্মীরা ও এলাকাবাসী মিলে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তিনি আরো বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও অগ্নিকান্ডের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুনে কেউ আহত হয়নি।
গুদামের মালিক দেওয়ান সাগর আহমেদ জানান, আগুনে দু’টি গুদামে থাকা ১৩ ট্রাক লেদার, প্লাস্টিক ও বিভিন্ন ধরনের কাগজের ঝুটসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা জানিয়ে তিনি বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি আগুনটি একই সময়ে চারদিক খেকে জ্বলে উঠেছে। তাতে সহজেই বোঝা যায়, এটি পরিকল্পিতভাবে করেছে দুর্বৃত্তরা। তিনি আরো বলেন, এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed