Main Menu

ইবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ৩৯ জন

বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে প্রতিযোগিতা করবে ৩৯ জন।

এবছর বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদের অধীনে ৮টি ইউনিটে কোটা বাদে ২ হাজার ২শত ৭৫টি আসনের বিপরীতে মোট আবেদন করেছে ৮৭ হাজার ৩ শত ৬৮ জন শিক্ষার্থী।

আজ সোমবার বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য জানান। এ সময় তিনি ইউনিট ভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা প্রকাশ করেন।

থিওলোজি অনুষদ ভুক্ত ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ২ হাজার ৮৫টি। মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘বি’ ইউনিটে ৪২০ টি আসনের বিপরীতে ১৪ হাজার ৪ শত ২৪টি এবং ‘সি’ ইউনিটে ৩৭৫টি আসনের বিপরীতে ১৭ হাজার ৪ শত ৭২টি আবেদন জমা পড়েছে।

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ ই্উনিটে ২৫০টি আসনের বিপরীতে ১৬ হাজার ৭ শত ২টি, ‘ই’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে ১৩ হাজার ২৬টি এবং ‘এফ’ ইউনিটে ১০০ আসনের বিপরীতে ৩ হাজার ৭ শত ৭৪টি আবেদন জমা পড়েছে।

এছাড়া ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটে ৪৫০ আসনের বিপরীতে ৯ হাজার ১ শত ৩৪টি। আইন ও শরীয়াহ অনুষদভূক্ত ‘এইচ’ ইউনিটে ২৪০ আসনের বিপরীতে ১০ হাজার ৭ শত ৫১টি আবেদন জমা পড়েছে।

ভুর্তিচ্ছুরা ২০ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে প্রবেশপত্র উত্তোলন করতে পারবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষা আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার শিডিউল ও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed