সাতক্ষীরায় আ.লীগ নেতাকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান গাজীকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে আশাশুনি উপজেলার কৈখালী বেড়িবাঁধে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোলায়মান গাজী পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঝায়ামারী গ্রামের মৃত মোকছেদ গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, রাতে শোভনালীর কৈখালী সন্নাসীর চক বাজারে ক্যারাম খেলছিলেন সোলায়মান। হঠাৎ একটি ফোন কল পেয়ে খেলা ছেড়ে চলে যান। ধারণা করা হচ্ছে এর পরপরই তাকে বাজার সংলগ্ন খোলা জায়গায় হত্যা করা হয়েছে। সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উন্মোচনে তদন্ত শুরু করা হয়েছে।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed