দেওয়ান ফরিদ গাজীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, বৃহত্তর সিলেট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সংগঠক ওমহান মুক্তিযুদ্ধের উত্তর পৃর্বাঞ্চলীয় রণাঙ্গনের ৪ ও ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্ঠা এবং প্রশাসনিক চেয়ারম্যান, ৫ বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য সিলেটের মাটি ও মানুষের নেতা কিংবদন্তি জননেতা দেওয়ান ফরিদ গাজী এমপির ৭ম মৃত্যুবার্ষিকী আজ ১৯ নভেম্বর রোববার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দেওয়ান ফরিদ গাজী স্মৃতি সংসদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর সাড়ে ১২টায় মাজার জিয়ারত ও শ্রদ্ধার্ঘ নিবেদন, বাদ জোহর হজরত শাহজালাল (রহ,) দরগাহ মসজিদ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল এবং বিকেল ৩টায় জেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং মরহুম দেওয়ান ফরিদ গাজীর শুভাকাঙ্খি ও অনুসারীদের এতে অংশ নেয়ার আহবান জানিয়েছেন স্মৃতি সংসদের আহবায়ক ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও স্মৃতি সংসদের সদস্য সচিব দেওয়ান ফরিদ গাজীর সুযোগ্য সন্তান গাজী মো. শাহ নেওয়াজ (মিলাদ গাজী)।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed