কিশোরগঞ্জে দুর্বৃক্তদের আগুনে পুড়লো ৬টি ঘর
মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের পাইকারটারীতে শনিবার রাতের অন্ধকারে বসত বাড়ীতে আগুন দিয়ে পালিয়েছে দূর্বৃত্তরা। এতে ৬টি পরিবারের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়ে গেছে।
এলাকাবাসী জানায়, রাতের অন্ধকারে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে বাড়ীর মালিক জাহাঙ্গীর আলমের চিৎকার শুনে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। তাদের ধারণা পূর্ব শক্রতার জের ধরে ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারতে রাতের আধারে বাড়ীতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এতে রহিমুদ্দিনের ২টি গরু, মোবারক হোসেনের ছেলে মমিনুর রহমানের ও মাহফুজার রহমানের ১শ জোড়া কবুতর, লিমন মিয়ার ১টি ছাগল, জাহাঙ্গীর আলমের ছেলে সাইফুল ইসলামের এবং রব্বানি মিয়ার ঘরে থাকা ধান চাল টাকাসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে রোববার সকাল ৭টার দিকে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন শেষে তার ব্যক্তিগত কোষাগার থেকে ছয় পরিবারের মধ্যে ১০০ কেজি চাল বিতরণ করেন।
ক্ষতিগ্রস্থ্ জাহাঙ্গীর আলম বলেন, আমার পরিবারের লোকজনকে আগুনে পুড়িয়ে মারতে পরিকল্পিত ভাবে এ আগুন লাগিয়েছে। এ আগুন কোন বিদ্যুতের আগুন নয়।
বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান বলেন, গভীর রাতে কে বা কারা জাহাঙ্গীর আলমের শয়ন ঘরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনের তাপে ঘুমন্ত মানুষের ঘুম ভেঙ্গে গেলে তাদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে আগুন নেভাতে চেষ্টা চালায়। পরে কিশোরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও জলঢাকা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ৬ পরিবারের ১০টি থাকার ঘর ও ৩টি গোয়াল ঘর পুরে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমান ১০ লক্ষাধিক টাকা বলে ধারণা করছেন ইউপি চেয়ারম্যান। তিনি বলেন, আমি শুনেছি তাদের বিদ্যুতের সকল তার ঠিক ছিল। বিদ্যুতের তার থেকে এ আগুনের ঘটনা ঘটেনি, এটা পরিকল্পিত হতে পারে, তবে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed