Main Menu

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ১৩ জন।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বায়া উত্তরা হিমাগারের সামনে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন – মোটরসাইকেল-আরোহী শহিদুল ইসলাম (৪৫), তার স্ত্রী শামীমা (৩৫) ও বাসযাত্রী খোরশেদ (৩৫)।

স্থানীয় থানার ওসি জিল্লুর রহমান জানান, জেলার বাগমারা থেকে ছেড়ে আসা একটি বাস রাজশাহী যাওয়ার পথে হিমাগারের সামনে দাঁড়িয়ে থাকা একটি ভটভটিকে ওভারটেক করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পাশের পুকুরে পড়ে যায়।

ঘটনাস্থলেই মোটরসাইকল-আরোহী শহিদুল ও তার স্ত্রীর মৃত্যু হয়। আর হাসপাতালে নেওয়ার পর মারা যান বাসযাত্রী খোরশেদ।

এ দুর্ঘটনায় আহত যাত্রীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Share





Related News

Comments are Closed