Main Menu

শাবির ভর্তি পরীক্ষা শনিবার

শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষ ১ম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা উপলক্ষে সিলেটে বিপুল সংখ্যক শিক্ষার্থীর আগমন ঘটেছে। নগরীর হোটেল-মোটেলে শিক্ষার্থীদের তিল ধারণের ঠাঁই নেই। অনেক পরীক্ষার্থী উঠেছেন আত্মীয়-স্বজনের বাসায়।

জানা গেছে, ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৩ জন শিক্ষার্থী। এবারে ‘এ’ ইউনিটে ৬১৩টি ও ‘বি’ ইউনিটে ৯৮০টিসহ সর্বমোট ১৫৯৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫২ হাজার ২৭৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান (২৮জন), ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (২৮জন), প্রতিবন্ধী (১৪জন), পোষ্য(২০জন) এবং বিকেএসপি(৬জন) সহ সর্বমোট ৯৬টি আসন সংরক্ষিত রয়েছে। ‘এ’ ইউনিটে ১৯ হাজার ৪৬৯টি, ‘বি-১’ ইউনিটে ৩০ হাজার ৯১৫টি এবং ‘বি-২’ ইউনিটে ১ হাজার ৮৯৫টি আবেদন পড়েছে।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল গণি জানান, শনিবার সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষ অনুষ্ঠিত হবে।
এদিকে, ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ক্যাম্পাসে সকল ধরনের মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান সহকারী প্রক্টর মো: জাহিদ হাসান।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করা অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission)cvIqv পাওয়া যাবে। এছাড়া,ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জানতে যেকোনো মোবাইল অপারেটর থেকে SUST<space>SEATPLAN<space>Admission Roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করতে হবে।

Share





Related News

Comments are Closed