ভারতের অর্থায়নে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথ চালু করতে ভারতীয় এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে রেলপথ মন্ত্রণালয়। আজ বুধবার রেলপথ মন্ত্রণালয়ের এ চুক্তি সই হয়।
চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন রেলের মহাব্যবস্থাপক (পূর্ব) আব্দুল হাই এবং ভারতীয় প্রতিষ্ঠান ‘কালিন্দী রেল কনস্ট্রাকশন’ এর ভাইস প্রেসিডেন্ট (ওভারসিস প্রজেক্ট) শারদ শর্মা।
প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৬৭৮ কোটি টাকা। এর মধ্যে ভারত ঋণ হিসেবে ৫৫৬ কোটি টাকা এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ১২২ কোটি টাকা যোগান দেওয়া হবে।
অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, বর্তমান সরকারের সময়ে অনেক রেল প্রকল্প ইতোমধ্যে শেষ হয়েছে। অনেক প্রকল্প চলমান আছে। এগুলো শেষ হলে জনগণ রেলের মাধ্যমে আরও উন্নত সেবা পাবে।
নির্মাণকারী প্রতিষ্ঠান নির্ধারিত সময় আগামী দুই বছরের কাজ শেষ করবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এদিকে রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন জানান, চুক্তি অনুযায়ী প্রায় ৫৪৫ কোটি টাকা ব্যয়ে কালিন্দী রেল আগামী দুই বছরের মধ্যে ৫২ দশমিক ৫৪ কিলোমিটার রেল লাইন নির্মাণ কাজ শেষ শেষ করবে।
উল্লেখ, ১৯১০ সালে চালু হওয়া কুলাউড়া-শাহবাজপুর সেকশন ২০০২ সালে বিএনপি সরকারের সময় বন্ধ হয়ে যায়। পরে ২০১৫ সালে কুলাউড়া-শাহবাজপুর রেলপথ অংশের পুনর্বাসনে ভারতীয় প্রতিষ্ঠানকে পরামর্শক নিয়োগ দেয় রেলপথ মন্ত্রণালয়।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed