জৈন্তাপুরের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার
জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম জৈন্তাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। বুধবার সকাল ১১টায় সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম জৈন্তাপুর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে যান। এসময় তিনি জৈন্তাপুর বিয়াম ডাক্টার কুদরত উলাহ স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের জন্য মান সম্পন্ন খাবারের দোকান সততা ষ্টোর ও ডিজিটাল ক্লাস রুম উদ্ভোধন করেন। পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার ও প্রতিবন্ধি শিক্ষার্থীদের মধ্যে চেক বিতরন করেন এবং কৃষকদের হাতে কৃষি যন্ত্রাংশ তুলে দেন।
এছাড়া তিনি উপজেলার বিভিন্ন অধিদপ্তর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম প্রধান অথিতি হিসাবে বিভিন্ন দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধি সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি বাল্য বিবাহ রোধে জৈন্তাপুর উপজেলা অগ্রনী ভূমিকা পালন করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া বিভিন্ন দপ্তর প্রধানদের নিজ নিজ দায়িত্ব পালনে আরও সজাগদৃষ্টি রাখা এবং কর্মক্ষেত্রে অহেতুক ভাবে কাউকে হয়রানি না করার আহবান জানান।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আবু সাফায়াত মোহাম্মদ সাহেদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম, সহকারি কমিশনার (ভুমি) মন্তাসির হাসান পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এলএলবি, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ ময়নুল জাকির, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কামান্ডার মোঃ আনোয়ার হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, সহ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সদস্য গোলাম সরওয়ার বেলাল, জৈন্তাপুর বিয়াম ডাক্টার কুদরত উলাহ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ আবু সুফিয়ান সহ বিভিন্ন দপ্তরের প্রধানগন উপস্থিত ছিলেন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed