গবির ফার্মেসী ২৯তম ব্যাচের ২য় বর্ষ পূর্তি উদযাপন
সারোয়ার জাহান সাগর, গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি; সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য ও চিকিৎসা বিজ্ঞান অনুষদের ফার্মেসী বিভাগের ২৯তম ব্যাচের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ২১০ নং কক্ষে অনুষ্ঠিত হলো “২য় বর্ষ পূর্তি উদযাপন” অনুষ্ঠান।
১৪ নভেম্বর মঙ্গলবার সকালটা ছিলো অনেক সাজানো, সবকিছুতেই নিয়মকানুনের সুশৃঙ্খল আবহ। যা ধারণা ছিল, ঠিক তাই ফার্মেসী ২৯ তম ব্যাচের আয়োজন বলে কথা!!
কি ছিলো না ব্যতিক্রমী এই আয়োজনে! কেক কাটা থেকে শুরু করে সেলফি আনন্দ, নাচ-গানে মাতোয়ারা ছিলো ফার্মেসী ২৯ তম ব্যাচের এই শিক্ষার্থীরা।
দিনের শুরুতেই রায়হান মল্লিক (CR) এবং মাসুদ আহমেদ সুমন এর উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডঃ মেসবাহ উদ্দিন আহমেদ এবং বিভাগীয় প্রধান ড: গোলাম মোহাম্মদের উপস্থিতিতে কেক কাটেন শিক্ষার্থীরা। এ সময় বিভাগের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড: মেসবাহ উদ্দিন আহমেদ শিক্ষার্থীদের এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, ” তোমাদের সকলের জন্য শুভকামনা রইল, তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি”।
দিনব্যাপী আয়োজনে গান পরিবেশন করেন নাজমুল ইসলাম মিম, খালেদ হাসান রিয়াদ এবং লামিসা। দলীয় নৃত্যে ছিল শারমীন, সুষ্মিতা, হ্যারিসন, তন্ময়, রাফি, কাওসার এর উপস্থিতি।
পুরো আয়োজনের শেষে বেলা গড়িয়ে সন্ধ্যে হবার ঠিক আগেই রোকন, পাপ্পু, রিফাত, সাইদুল্লাহদের সাথে যখন কথা হলো সবার মুখেই ৩য় বর্ষে উঠার আনন্দের পাশাপাশি ভবিষ্যতের আগামীর প্রতিচ্ছবি ফুটে উঠে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed