Main Menu

সিলেটে সুইপার কলোনি থেকে টাকাসহ মাদক উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাস্টঘর সুইপার কলোনিতে বিজিবি, এপিবিএন ও এসএমপি পুলিশের যৌথ অভিযানে ভ্রাম্যমান আদালত নগদ প্রায় ২ লক্ষ টাকাসহ বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে। অভিযানে মাদকদ্রব্য বিক্রির অপরাধে দুই জনকে আসামী করে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। ধৃত ব্যক্তিরা হলেন, বাগা লাল ও ঝুলন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, মাদকের ঘাঁটি হিসাবে পরিচিত নগরীর কাস্টঘর সুইপার কলোনি। পুরো এলাকায় সুইপারদের বসবাস। এখানে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদকদ্রব্য। এলাকাটি এখন নেশার রাজ্যে পরিণত হয়েছে। বুধবার সন্ধ্যায় সিলেটের সিনিয়র সহকারী কমিশনার বিজন কুমার সিংহ’র নেতৃত্বে প্রায় ২ ঘন্টা ব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় সুইপার কলোনি’র বিভিন্ন ঘর থেকে নগদ ১ লক্ষ ৯২ হাজার টাকা, ১শ’ ৭ পিছ ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম গাঁজা, ৫৫ পুরিয়া হিরোইন ও ১৫ গ্রাম খোলা হিরোইন উদ্ধার করা হয়েছে।
অভিযানকালে মাদকদ্রব্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ জাফর উল্লাহ কাজল, মাদকদ্রব্য নিয়ন্ত্রন কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী, জামিল চৌধুরীসহ বিপুল সংখ্যক বিজিবি, এপিবিএন পুলিশ, এসএমপি পুলিশ ও মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যের একটি টীম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করে।

Share





Related News

Comments are Closed