সোমবার দেখা যাবে বৃহস্পতি ও শুক্র গ্রহ
বৈশাখী নিউজ ডেস্ক: নক্ষত্রপ্রেমীদের কাছে এক দুর্লভ মুহূর্ত হতে চলেছে ১৩ নভেম্বর সোমবার। এদিন আকাশের বুকে দেখা যাবে বৃহস্পতি ও শুক্রকে।
মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন, সোমবার সূর্য ওঠার আগে দক্ষিণ-পূর্ব আকাশে কয়েক সেকেন্ডের ব্যবধানে একইসঙ্গে উদয় হবে বৃহস্পতি ও শুক্রের। এক সরলরেখায় অবস্থান করবে দুটি গ্রহ। দূর থেকে তাদের একসঙ্গে দেখে মনে হবে, যেন একটি বড় নক্ষত্র জ্বলজ্বল করছে। একঘণ্টা স্থায়ী হবে এই পরিস্থিতি। তারপর দিগন্তে ডুবে যাবে।
পরিষ্কার আকাশে খালি চোখেই দেখা যাবে এই দৃশ্য। তবে ভারতবাসী এই দুর্লভ দৃশ্য চাক্ষুষ করা থেকে বঞ্চিত থাকবে। এই দৃশ্য সবচেয়ে ভালো দেখা যাবে ইংল্যান্ড থেকে।
উল্লেখ্য, সৌরজগতে এই দুই গ্রহের মধ্যে দূরত্ব ৪১ কোটি ৪০ লাখ মাইল।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed