এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্র উঠানোর বিজ্ঞপ্তি প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারীচাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে নতুন ছাত্র উঠানোর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
রোববার কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের পক্ষে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক জামাল উদ্দিনের যৌথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছু ছাত্রদের কাছ থেকে আবেদনপত্র আহবান করা হয়।
২০১৫-১৬ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ বর্ষ, সম্মান ১ম, ২য়, ৩য়, ৪র্থ বর্ষ ও একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আগ্রহী ছাত্ররা কলেজের তথ্যকেন্দ্রে ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের সাক্ষরিত নির্ধারিত আবেদনপত্র গ্রহন করতে হবে। ২০০ টাকা দিয়ে আবেদনপত্র গ্রহন করে তা পুরণ করে জমা দিতে হবে।
ফরম সংগ্রহ ও জমা দানের সময়সূচি :
১৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অফিস সময়ে আবেদনপত্র পাওয়া যাবে। এদিকে ফরম যথাযথভাবে পূরণ করে ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কলেজের তথ্যকেন্দ্রে অথবা ছাত্রাবাসের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে। এস এস সি, এইচ এস সি, অনার্স/ মাস্টার্স শেষ বর্ষ শিক্ষার্থীরা সর্বশেষ পাসকৃত ডিগ্রীর ট্রান্সক্রিপ্ট ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করে জমা দিতে হবে। ছাত্রাবাসে ছাত্র উঠানোর জন্য সাক্ষাৎকার ও পরবর্তী বিষয়সমূহ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
Related News
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।Read More
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More



Comments are Closed