এক বছরের বেশি বেকার থাকলে ভাতা: খালেদা
বৈশাখী নিউজ ডেস্ক : শিক্ষিতরা এক বছরের বেশি বেকার থাকলে তাদের বেকার ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, শিক্ষিত বেকাররা যাতে চাকরি পায়, তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার ব্যবস্থা করবো।
এসময় গ্রামের মানুষের জন্য গ্রামমুখী উন্নয়নের ব্যবস্থা করা হবে জানিয়ে ভিশন ঘোষণা করেন খালেদা জিয়া।
কার্যত আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জিতে সরকার গঠন করছে ধরে নিয়েই খালেদা জিয়া এমন প্রতিশ্রুতি দিচ্ছেন।
এসময় চলমান রোহিঙ্গা সমস্যাকে ভোটারবিহীন সরকার নয় দেশের জাতীয় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। আর এই জাতীয় সমস্যা মোকাবিলায় ভোটারবিহীন এই অবৈধ সরকার চুপ থাকলেও জনগণকে সঙ্গে নিয়ে সমাধানের পথে অগ্রসর হওয়ার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি জোর আহ্বান জানান খালেদা জিয়া।
এ সময় মঞ্চে উপস্থিতি ছিলেন- দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed