হবিগঞ্জে ভারতীয় মদ জব্দ
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সোয়াবই এলাকায় আভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করেছে হরশপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। রবিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী এ তথ্য জানান।
অন্যদিকে, একই উপজেলায় ইয়াবাসহ ফারুক মিয়া (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার হরষপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার তাকে আদালতে পাঠানো হবে বলে জানানো হয়।
Related News
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যেRead More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More



Comments are Closed