দেশের বাজারে এলো নকিয়া টু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে সাশ্রয়ী মূল্যে এবং প্রথমবারে মতো দু’দিনের ব্যাটারি লাইফ নিয়ে চতুর্থ প্রজন্মের (ফোরজি) স্মার্টফোন নকিয়া টু উন্মোচন করলো এইচএমডি গ্লোবাল।
মোবাইলফোন অপারেটর রবি এয়ারটেলের সঙ্গে হ্যান্ডসেটটি রাজধানীর একটি হোটেলে গত মঙ্গলবার সেটটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। দীর্ঘ ব্যাটারি লাইফের পাশাপাশি দেশের বাজারে প্রথম ১০ হাজার টাকার নিচে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেসহ ফোরজি স্মার্টফোন আনলো নকিয়া।
অনুষ্ঠানে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, যেহেতু আমরা দেশে ফোরজি প্রযুক্তি চালুর জন্য অপেক্ষা করছি, তাই গ্রাহকরা যেন এর সুফল উপভোগ করতে পারেন, সে পারিপার্শ্বিকতা নিশ্চিত করাই আমাদের প্রথম লক্ষ্য।
এইচএমডি গ্লোবালের প্রধান পণ্যবিষয়ক কর্মকর্তা জুহো সারভিকাস বলেন, মানুষ বর্তমানে ফোনের ওপর অনেকটা নির্ভরশীল। বাড়ির বাইরে গেলে ব্যাটারি লাইফ নিয়ে তাদের বেশ উদ্বিগ্ন থাকতে হয়, সারাদিন যেন এর চার্জ থাকে। এই ফোনটি সেই চিন্তা দূর করবে।
৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরায় রয়েছে অ্যাটোমেটিক সিন ডিকেটশন ও অটো ফোকাস যার মাধ্যমে গ্রাহকরা যেকোনও সময় তুলতে পারবেন আকর্ষণীয় ছবি। ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে গ্রাহকরা যেকোনও দিক থেকে ছবি তুলতে পারবেন। গ্রাহকদের সুবিধার্থে হ্যান্ডসেটটিতে রয়েছে আলাদা মেমোরি কার্ড স্লট এবং গুগল ফটোতে আনলিমিটেড ফটো ও ভিডিও আপলোড করার সুবিধা।
স্মার্টফোনটির দাম ৯ হাজার ৬০০ টাকা। বান্ডল অফারের আওতায় রয়েছে ৩০০ মিনিট ভয়েস কল ও ৯ জিবি ডেটা।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed