ঝর্ণায় গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের মিরসরাই উপজেলার নাপিত্তাছড়া ঝর্ণায় গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. শাহাদাত হোসেন (২৬)।
শুক্রবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। শাহাদাত চট্টগ্রাম মহানগরীর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।
শাহাদাতের গ্রামের বাড়ি ফেনী জলোয়। নগরীর দেওয়ান হাট এলাকায় তাদের বাসা।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অফিসার মো. ইফতেখার বলেন, ‘শাহাদত তার আট বন্ধুর সঙ্গে মিরসরাই নাপিত্তাছড়া ঝর্ণা দেখতে যান। বেলা ২টার দিকে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। খবর পেয়ে ডুবুরি দলের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।’
বিকেল ৫টার দিকে ডুবুরি দলের সদস্য নাজিম উদ্দিন পানির নিচ থেকে শাহাদতের নিথর দেহ তুলে আনেন বলে জানান তিনি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed