গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বহুল প্রচারিত সাপ্তাহিক ‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজার সংবাদ’র ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলণায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) এর প্রাক্তন মহাপরিচালক, দৈনিক দিনকাল সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী।
অনুষ্ঠানে সিলেটের সাংবাদিক, সুশীল সমাজ ও রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে পত্রিকার পাঠক, শুভানুধ্যায়ীসহ সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদ।
উল্লেখ্য স্থানীয় স্বার্থে কথা বলার অঙ্গিকার নিয়ে ২০১০ সালের ২ নভেম্বর পত্রিকাটি যাত্রা শুরু করে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed