ট্যাব ছিনতাইয়ে বাধা, ছুরিকাঘাতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা নগরীতে ট্যাব ছিনিয়ে নেয়ার সময় বাধা দিতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আমিনুর রহমান (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
নিহত আমিনুর রহমান মাগুরা জেলার শালিকা উপজেলার শতখাটা গ্রামের ওমর আলীর ছেলে। তিনি নেলসন বাংলাদেশ কোম্পানির মাঠ কর্মকর্তা ছিলেন।
রাত পৌনে ১টার দিকে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আমিনুর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে নেলসন বাংলাদেশ কোম্পানির হয়ে মা-শিশু ও স্বাস্থ্যবিষয়ক তথ্য সংগ্রহ করতে আমিনুরসহ পাঁচজনের একটি দল কুমিল্লা আসে।
বুধবার নগরীর চর্থা এলাকায় তথ্য সংগ্রহের কাজ শেষে আমিনুর ও তার সহকর্মী সুবর্ণা অটোরিকশায় কান্দিরপাড়ের উদ্দেশ্যে রওয়ানা হন।
এ সময় পথে নগরীর চর্থা থেকে ৩-৪ জন ছিনতাইকারী তাদের পিছু নেয়। রানির দীঘিরপাড় পৌঁছালে তাদের ওপর ছিনতাইকারীরা হামলা করে।
পরিদর্শক বলেন, প্রথমে আমিনুর ও সুবর্ণার কাছে ছিনতাইকারীরা টাকা দাবি করে। কিন্তু তাদের কাছে টাকা না পেয়ে হাতে থাকা দুটি ট্যাব ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিতে গিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে আমিনুর রহমানকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়।
স্থানীয়রা আহত আমিনুরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়।
সেখানে অবস্থার অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়ার পথে রাত সোয়া ১১টার দিকে আমিনুরের মৃত্যু হয়।
পরিদর্শক সালাউদ্দিন জানান, পুলিশ আহত আমিনুরের চিকিৎসার জন্য রক্ত সংগ্রহসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো যায়নি।
এ ঘটনার সঙ্গে জড়িত ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান শুরু করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed