রংপুরকে ১৬৭ রানের টার্গেট দিয়েছে চিটাগং
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের সিলেট পর্বের শেষ দিনে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। রংপুরকে ১৬৭ রানের টার্গেট দিয়েছে চিটাগং।
ব্যাট করতে নেমে এদিন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চার ছয়ের ঝড় তুলেন লুক রঞ্চি।শুরু থেকে প্রতিপক্ষ দলের বোলারদেরকে পাড়ার বোলারে রূপান্তরিত করেন তিনি। মাত্র ১৯ বলে ৪ বাউন্ডারি ও পাঁচ ওভার বাউন্ডারিতে ফিফটি পূর্ণ করেন।তার ইনিংস এতটাই আক্রমণাত্বক ছিলেন যে উদ্বোধণী জুটিতে ৫৯ রানের মধ্যে অর্পওপেনার সৌম্য সরকারের অবদান ছিলো মাত্র ৭ রান। ৬ ওভারের প্রথম পাওয়ার প্লেতে এক উইকেটে ৬৯ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস।দ্বিতীয় উইকেট জুটিতে মুনায়েরাকে (২০) সঙ্গে নিয়ে আরো ৪০ রান সংগ্রহ করেন লুক রঞ্চি। একটা সময় যখন মনে হচ্ছিলো চিটাগং ২০০ বেশী করবে তখনই নবম ওভারে পঞ্চম বলে লুক রঞ্চি ৩৫ বলে ৭চার ও ৭ ছক্কার সাহায্যে ৭৮ রান করে আউট হয়ে গেলে টিটাগংয়ের রানের চাকা থেমে যায়।৯ ওভার শেষে যখন ১০০ রান ছিলো তাদের শেষ ১১ ওভারে মাত্র তারা ৬৬ রান যোগ করতে পেরেছে। মিছবাহ ৩০ বলে ২৯ রান, এনামুল ১৬ বলে ১২ রান এমন ইনিংসের ফলে প্রতিপক্ষকে বড় টার্গেট দিতে পারেনি তারা।
রংপুরের হয়ে বোপার দুটি , এবং অধিনায়ক মাশরাফি ও পেরারা একটি করে উইকেট লাভ করেন।
এর আগে রাজশাহী কিংসকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছিলো রংপুর। এবার কোচ টম মুডির শিষ্যদের সামনে টানা দ্বিতীয় ম্যাচ জেতার হাতছানি।
অন্যদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে মিসবাহ উল হকের নেতৃত্বে চিটাগং।
রংপুর রাইডার্সঃ শাহরিয়ার নাফিস, জোনাথন চার্লস, সামিউল্লাস সেনওয়ারি, রবি বোপারা, থিসারা পেরেরা, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মর্তুজা, জিয়াউর রহমান, সোহাগ গাজী, নাজমুল হোসেন, লাসিথ মালিঙ্গা।
চিটাগাং ভাইকিংসঃ সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মিসবাহ উল হক, লুক রঞ্চি, দিলশান মুনাবেরা, লুইস রিস, শুভাশিস রায়, তাসকিন আহমেদ, সানজামুল ইসলাম, সিকান্দার রাজা, তানভির হায়দার।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed