বড়লেখায় তরুনীর লাশ উদ্ধার
বড়লেখা সংবাদদাতা: মৌলভীবাজারের বড়লেখায় অঞ্জলি শোভাকর (১৯) নামে এক চা-শ্রমিক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাহাদুরপুর চা-বাগানের ২ নম্বর সেকশন লাইনের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। অঞ্জলি শোভাকর চা-বাগানের জিতেন শোভাকরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, মঙ্গলবার সকালবেলা ভালো না লাগার কথা বলে অঞ্জলি শোভাকর কাজ থেকে ছুটি নেন। বাগানের একজন চৌকিদার তাঁর খোঁজ করতে গিয়ে ঘরের তিরের সাথে অঞ্জলিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed