রাজশাহী কিংসকে ২০৬ রানের টার্গেট দিয়েছে সিলেট
স্পোর্টস ডেস্ক: বিপিএলের ষষ্ঠ ম্যাচে রাজশাহী কিংসকে ২০৬ রানের বিশাল টার্গেট দিয়েছে সিলেট সিক্সার্স। উপুল থারাঙ্গার টানা তৃতীয় ফিফটি ও আন্দ্রে ফ্লেচার-ধানুস্কা গুনাথিলংকার ইনিংসে চড়ে এই বিশাল সংগ্রহ গড়েছে সিলেট সিক্সার্স।
টসে হেরে ব্যাট করতে নেমে দুই বিস্ফোরক ব্যাটস্ম্যানের জুটিতে উড়ন্ত সুচনা করে সিলেট সিক্সার্স। ১০.৩ অভারেই ১০১ রানের বিশাল জুটি গড়েন উপুল থারাঙ্গা (৫০) ও আন্দ্রে ফ্লেচার (৪৮)।
দ্রুতই দুই অপেনার ফিরে গেলে সাব্বির রহমান (১৬) ও গুনাথিলংকা(৪২) স্কোরবোর্ডে আরো ৩৮ রান যোগ করেন।
এরপর গুনাথিলংকার ২২ বলে ৪২ ও রস হোয়াইটলীর ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসে ৬ উইকেটে ২০৫ রানের বিশাল সংগ্রহ পায় সিলেট সিক্সার্স।
রাজশাহী কিংস বাহিনীর পক্ষে কন্দ্রিক উইলিয়ামস ২ টি উইকেট তুলে নেন। ২০৬ রানের লক্ষে একটু পরেই ব্যাট করতে নামবে রাজশাহী কিংস।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed