কোম্পানীগঞ্জের শারপিন টিলা ধ্বসের ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে কোম্পানীগঞ্জের শারপিন টিলা ধ্বসে দুই শ্রমিক আহত হওয়ার ঘটনায় দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত রোববার রাতে কোম্পানীগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন এসআই জিএম আসলামুজ্জামান।
মামলায় আসামি করা হয়েছে- উপজেলার নারাইনপুর চিকাঢর গ্রামের মৃত রফিকুলাহর ছেলে গরিবউলাহ ও করিম উলাহ। এছাড়া মামলায় আরো ১০-১২জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে তিনি উলেখ করেন- ২রা নভেম্বর বেলা পৌনে ২ টার দিকে শারপিন টিলা এলাকায় ট্রাক্টর ও শ্রমিক নিয়োগ করেন গরিবউলাহ ও করিম উলাহ। তাদের নিয়ন্ত্রানাধিন গর্ত থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা।
এ সময় হঠাৎ করে উপরের অংশ ধ্বসে পড়ে। তার আগে তারা ওই এলাকা থেকে কমপক্ষে ২০ লাখ টাকার পাথর উত্তোলন করে। এজাহারে এসআই জিএম আসলামুজ্জামান দাবি করেন- ঘটনার পরপরই পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা চলে যায়।
এদিকে- কোম্পানীগঞ্জের পাড়ুয়া এলাকার বাসিন্দা বিলাল আহমদ জানিয়েছেন- ঘটনার পর প্রশাসন গিয়ে ওই এলাকায় পাথর লুটপাটকারীদের নাম পায়। এর প্রেক্ষিতে থানায় করিম ও গরিবের নামে মামলা হয়েছে। কিন্তু একটি মহল সম্পূর্ণ ইশ্বার্ন্বিত হয়ে আমার নামে অপপ্রচার চালিয়েছে।
তিনি দাবি করেন- মুল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য ওই মহল আমার নামে ওই দিন অপপ্রচার চালিয়েছে এবং খবর রটিয়েছে। যেটি মোটেও সত্য ছিল না।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed