কমলগঞ্জে শিশু হত্যার দায়ে ১জনের ফাঁসির আদেশ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামের আপন ভাতিজা ৮ বছরের শিশু তাজুল ইসলাম ওরফে তাজু মিয়া হত্যা মামলার একমাত্র আসামী চাচা চান মিয়াকে ফাঁসির আদেশ ও ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
দন্ডপ্রাপ্ত চান মিয়া কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামের আবু আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৫ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় চান মিয়া আপন ভাই মো. আলী আকবরের ছেলে তাজুল ইসলাম ওরফে তাজু মিয়া (৮)কে স্থানীয় মসজিদ থেকে ধরে নিয়ে মসজিদের পাশের জমিতে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই তাজুল মারা যায়। ঘটনার দিনই তাজুল ইসলামের বাবা আলী আকবর বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার দুই মাস পর ২০০৮ সালের ২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা কমলগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক রতন চন্দ্র দেবনাথ মৌলভীবাজার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ ৯ বছর পর আদালত সকল সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামি চান মিয়াকে দন্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে ফাঁসির রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কৃপাসিন্ধু দাশ।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed