প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে বাংলাদেশি যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: কাঁটাতার ডিঙিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশি যুবক।
সোমবার (৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েগড় সীমান্তে এ ঘটনা ঘটে। আটক হওয়া পারভেজ মিয়া (৩০) লাউড়েরগড় গ্রামের বাসিন্দা।
জানা যায়, সোমবার দুপুরে ভারতের গুমাঘাট সীমান্তে বসবাসকারী জনৈক আদিবাসী তরুণীর সঙ্গে ওই যুবকের প্রেম রয়েছে। তিনি প্রায়ই বিজিবি-বিএসএফের চোখ ফাঁকি দিয়ে কাঁটাতার ডিঙিয়ে ভারতে অনুপ্রবেশ করে ওই তরুণীর সঙ্গে দেখা করতেন। বছর খানেক ধরে তাদের সীমানা ডিঙানো প্রেম চলছিল।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক যুবককে ফিরিয়ে আনতে আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে।
Related News
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More



Comments are Closed