কানাইঘাটে মাটিচাপায় তিন শিশু শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের (পূর্ব) বাংলাটিলায় মাঠি চাপায় তিন শিশুশ্রমিকের মৃত্যু ঘটেছে। লোভাছড়া এলাকায় বন বিভাগের মালিকানাধীন বাংলাটিলায় আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে নাহিদ (১৩), তার ভাই শাকিল (১১) ও বাশার (১৪)।
স্থানীয় সাংবাদিক কাওছার আহমদ জানান, সকালে বাংলাটিলায় মাঠি কেটে পাথর উক্তোলন করছিল তারা। এ সময় হঠাৎ টিলা ধ্বসে মাটিচাপায় তাদের মৃত্যু হয়। আরো কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর তীরবর্তী বাংলাটিলা এলাকায় পানি কমে যাওয়ায় নিচ খুঁড়ে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। সকালে উপর থেকে বড় এক টুকরা পাথর ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করেছে পুলিশ। এ পর্যন্ত তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুইজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
বিস্তারিত আসছে…
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed