গোয়াইনঘাটে বনকর্মচারীর বিরুদ্ধে বন লোপাটের অভিযোগ
বিশেষ সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক বনমালীর বিরুদ্ধে বন লোপাটের অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ অক্টোবর এ ব্যাপারে সিলেটের পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কাছে উপজেলার লামাসাতাইন গ্রামের ৫০জন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ করেছেন ওই গ্রামের বাসিন্দা মো. আব্দুস ছালাম। অভিযুক্ত বনমালীর নাম আব্দুল মালিক। তিনি লামাসাতাইন গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে ।
অভিযোগে উল্লেখ করা হয়, গোয়াইনঘাট বন বিভাগের বিট অফিসে দীর্ঘদিন ধরে বনমালী হিসেবে আব্দুল মালিক কাজ করে আসছে। এ সুবাধে তিনি এলাকায় একটি বন লোপাট চক্র গড়ে তোলেছেন। লামাসাতাইন গ্রামে বন বিভাগের প্রায় ৫০ বিঘা জমি দখল করে নিজ ঘরবাড়ি ও কৃষি কাজে ব্যবহার করে আসছেন। প্রতিদিন রাতের আধারে বনের গাছ-পালা বিক্রি করে চলেছেন। গ্রামবাসী বিষয়টি বন বিভাগকে জানালেও রহস্যজনক কারনে কোন আইনি পদক্ষেপ গ্রহণ করছেনা কর্তৃপক্ষ। এতে গ্রামবাসীর উপর ক্ষিপ্ত হয়ে আব্দুল মালিক গংরা ওই বনে গ্রামের লোকজনের গরু বাছুর প্রবেশ করলে তা আটকে রেখে টাকা পয়সা দাবিসহ নানা হয়রানি করছে ।
এ ব্যাপারে বনমালী আব্দুল মালিক’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন- আমি বন বিভাগের জায়গার উপরে বসবাস করছি এটা সত্য তবে এ জায়গা হেলাল চেয়ারম্যানের আন্ডারে রয়েছে। তার নিকট থেকে আমি এ জায়গাগুলো কিনে দখলে আছি। এসময় অপর এক প্রশ্নের জবাবে তিনি জায়গাটি বন বিভাগের বলেও স্বীকার করে বলেন আমি একজন সামান্য বন বিভাগের মালির কাজ করি। আমার উর্ধ্বতন বন কর্মকর্তারা বললে আমি এ জায়গা ছেড়ে দেবো।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed