Main Menu

ওসমানীনগরে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৮

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগর উপজেলার মুতিয়ারগাও গ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বরিবার সকাল ১০টায় মুতিয়ারগাও গ্রামে মৃত আব্দুল করিমের ছেলে সামসুল হক ও একই গ্রামের উস্তার আলী গংদের মাঝে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু‘পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুতিয়ারগাও গ্রামে সামসুল হকের ক্রয়কৃত ভূমিতে বাড়ী তৈরী করার সময় উস্তার আলীর নেতৃত্বে ১০/১২জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় হামলায় আহত হন সামসুল হক (৪৩), ফয়জুল নুর (৪০), উজ্জল আহমদ (১৮), মিজান (২০), সাবলু মিয়া (২১), উস্তার আলী (৪৫), মনসুর (৩০) ও বেগম (৩৭)। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সামসুল হকের অবস্তা আশংকাজনক বলে জানা গেছে।

এব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লা জানান, মুতিয়ারগাও গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share





Related News

Comments are Closed