Main Menu

সিলেটে ৬দিন ধরে সিএনজি চালক নিখোঁজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে ৬দিন ধরে হোসেন আহমদ (২৪) নামের এক সিএনজি অটোরিকসা চালক নিখোঁজ রয়েছেন। তার সন্ধান পেতে হন্যে হয়ে খুঁজছেন পিতা প্রতিবন্ধী আজিজুর রহমান। সন্তান নিখোঁজ হওয়ার পর কোথাও খুজে না পেয়ে তিনি গত ৫ নভেম্বর দক্ষিণ থানায় জিডি এন্ট্রি করেছেন। যার নং ২০০ তারিখ-০৫-১১-১৭ইং।

সন্তান নিখোঁজের ঘটনায় থানায় করা জিডিতে শারীরিক প্রতিবন্ধী আজিজুর রহমান বলেন, গত পহেলা নভেম্বর রাত প্রায় ১০টার দিকে তার ছেলে হোসেন আহমদের মোবাইলে (০১৭৭৯১৬১৭৮৫) অজ্ঞাত ব্যক্তির কল আসে। সেই ফোন পেয়ে হোসেন আহমদ ঘর থেকে বের হয়ে যায়। পরবর্তীতে রাত গভীর হওয়ার পরও সে বাড়িতে না আসায় তার ব্যবহৃত মোবাইলে ফোন দেয়া হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। যা এখনো বন্ধ রয়েছে।

তিনি জানান, নিখোঁজের সময় তার পরনে ছিল জিন্সের ফুল প্যান্ট, সার্ট এবং ওয়ালটন মোবাইল সেট সংযোগসহ। তার গায়ের রং উজ্জল শ্যামলা, উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি। নিখোঁজ হোসেন আহমদের বাড়ি দক্ষিণ সুরমার কাজিরখলা বরইকান্দি গ্রামে।

কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭০০৫০২৬৭০ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed