ডোমারে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর নাম আফসানা পারভীন রাবেয়া (৩০)। তিনি উপজেলার কেতকিবাড়ি ইউনিয়নের কাজীপাড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
রোববার (৫ নভেম্বর) দুপুরে স্বামীর বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ ঘরের আড়া থেকে নামিয়ে ময়না তদন্তের জন্য নীলফামারী আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটা হত্যা, না আত্মহত্যা।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed