রাজশাহীতে ছাত্রশিবির সন্দেহে ১ শিক্ষার্থী আটক
হাবিব জুয়েল, রাজশাহী থেকে: রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর নাম ফরহাদ মাহমুদ জয় (২০)। সে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের ম্যাকানিকাল বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও সিরাজগঞ্জের চরকোশবাড়ি সবুজপাড়ার শুকুর মাহমুদের ছেলে।
জানা যায়, নগরীর শালবাগান সংলগ্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শনিবার দুপুরে ঘোরাফেরা করছিল জয়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাকে মারপিট করে পুলিশে খবর দেয়। তারপর পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
সূত্র জানায়, জয়ের দাদা আব্দুল গণি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জয়ের চালচলন এবং ক্যাম্পাসে ছাত্রলীগের কাজে বাঁধা প্রদান করায় তাকে পুলিশে দেয়া হয়েছে বলে দাবি ছাত্রলীগের নেতাকর্মীদের।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রিমেল রিগেন বলেন, জয় বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন কার্যক্রমে বাঁধা দিত। হল থেকে যেকোন কর্মসূচি হলে সে অন্যান্যদের কর্মকাণ্ডে অংশ নিতে বাঁধা দিত। ফেসবুকেও ছাত্রলীগের পোস্টে বিভ্রান্তিকর কমেন্ট করতো। তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সে যোগাযোগ করেনি। এই কারণে নেতাকর্মীরা তাকে পুলিশে দিয়েছে।
এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ রাতে সাংবাদিকদের জানান – ছাত্রশিবির সন্দেহে এক শিক্ষার্থীকে পুলিশে দিয়েছে ছাত্রলীগ। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তার দাদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। বিষয়টি ভালোভাবে যাচাই করা হচ্ছে। ছাত্রশিবিরের সাথে সংশ্লিষ্টতা না থাকলে তাকে ছেড়ে দেয়া হবে বলে ওসি জানান।
Related News
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থীRead More
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual6 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More



Comments are Closed