বিয়ানীবাজারের চারাবই বাজারে আগুনে পুড়লো ১২ দোকান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের চারাবই বাজারে অগ্নিকান্ডে ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে বাজারের মুজম্মীল আলী মার্কেটে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
জানা যায়, শনিবার রাতে বাজারের ব্যবসায়ী জাফর আগুন লাগার বিষয়টি দেখতে পেয়ে দোকানদারদের মোবাইল ফোনে জানান। তাৎক্ষনিক বিয়ষটি মাইকযোগে প্রচার করা হয়। জড়ো হতে থাকেন লোকজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ছুটে এলেও চারাবই গ্রামে যাওয়ার রাস্তার শেওলা-বালিঙ্গা অংশে বড় যান নিয়ন্ত্রয়ণ গেইটে আটকা পড়ে ফিরে আসে। আগুনে ব্যবসায়ী নজরুল, আলেক, নিজাম, জলিলসহ আর কয়েকজনের প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
শেওলা ইউনিয়নের সাবেক চেয়াারম্যান আখতার হোসেন খান জাহেদ সংবাদ মাধ্যমকে বলেন, রাত ১টার দিকে মার্কেটে আগুন লাগে। কয়েক এলাকার শত শত মানুষের প্রচেষ্টায় আগুন নেভানো গেলেও ১০/১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed