Main Menu

১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা বিএনপির

বৈশাখী নিউজ ডেস্ক : ৭ ন‌ভেম্বর জাতীয় বিপ্লব ও সংহ‌তি দিবস উপল‌ক্ষে ১০দিন ব্যাপী কর্মসূ‌চি ঘোষণা ক‌রে‌ছে জাতীয়তাবাদী দল বিএন‌পি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

যা ঢাকাসহ সারা দেশের স্থানীয় সুবিধা অনুযায়ী আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।

কর্মসূচি মধ্যে রয়েছে: ৭ নভেম্বর সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন; একইদিন সকাল ১০টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানো; বিএনপির পক্ষ থেকে পোস্টার, ক্রোড়পত্র প্রকাশ; বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন সারাদেশে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আললগীরের সভাপতিত্বে যৌথ সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন দলের যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, হাবিব উন নবী খান সোহেলসহ দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

Share





Related News

Comments are Closed