ডিমলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহি নিহত
মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: ট্রাকের ধাক্কায় জয়নাল আবেদীন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় অপর দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। বৃহস্পতিবার দুপুর ২টায় নীলফামারীর ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া-জলঢাকা সড়কে সীমান্ত বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদীন জলঢাকা উপজেলার পৌরশহরের আমরুলবাড়ি গ্রামের মহুবার রহমানের ছেলে।
আহত অপর দুই মোটরসাইকেল আরোহী সোহাগকে (২২) জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শামীমকে(২৪) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জলঢাকা থেকে মোটরসাইকেল যোগে উক্ত তিনজন তিস্তা ব্যারাজ যাচ্ছিল। এসময় সীমান্ত বাজারে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-৫৪৩৫) পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়লে মোটরসাইকেল চালক জয়নাল আবেদীন ঘটনাস্থলেই নিহত হয়। আহত অপর দুজন সোহাগ ও শামীমকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে শামীমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় এলাকাবাসী ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed