সিলেটে বিপিএল’র টিকেট নিয়ে বিশৃংঙ্খলা, পুলিশের লাঠিচার্জ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকেট কিনতে তীব্র রোদ উপেক্ষা করে তৃতীয় দিনেও হাজারো দর্শক ভিড় করেন নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিপিএল’র টিকেট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও ঘন্টাখানেক অপেক্ষার পরও বিক্রি শুরু না হওয়ায় বিশৃঙ্খলা শুরু করেন দর্শকরা। তারা কাউন্টার লক্ষ করে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। শেষ পর্যন্ত পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় বেশ কজন দর্শক আহত হন। এর পর শুর হয় টিকেট বিক্রি।
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকে সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকেট বিক্রি। ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে স্বজনপ্রীতির। এমনকি কর্মকর্তারা দালালদের হাতে তুলে দিচ্ছেন টিকেট, যা চড়া দামে বিক্রি করা হচ্ছে।
টিকেট বিক্রেতাদের একজন জানান, ৩১ অক্টোবর টিকেট বিক্রির জন্য ঢাকা থেকে ৬ জন আসলেও আজ এই সংখ্যা বাড়িয়ে ১০ জন করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি গৌছুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাইরে থেকে দুর্বৃত্তদের ছোড়া ইট পাটকেলের আঘাতে ভেতরে থাকা টিকেট প্রত্যাশী নারীসহ ৩ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More
দক্ষিণ সুরমা উপজেলা হাসপাতালে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ধারাবাহিক কর্মসূচির তৃতীয় ওRead More



Comments are Closed