নীলফামারীতে বিদ্যুৎস্পৃস্টে কিশোরের মৃত্যু
মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলা শহরে জিআই তার দিয়ে বৈদ্যুতিক সংযোগ টানতে গিয়ে সেই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম আবু হোসেন (১২)। সে নীলফামারী পৌর এলাকার আদর্শপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দিনমজুর গোলাম মোস্তফা বাড়ির পাশে একটি হাঁসের খামার করার পরিকল্পনা করেন। আজ সেই খামারে বিদ্যুতের সংযোগ দেয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল। দুপুরে গোলাম মোস্তফা খামারের স্থান থেকে খাবারের জন্য বাড়িতে যাওয়ার ফাঁকে তার ছেলে আবু ঘটনাস্থলে এসে জিআই তার দিয়ে বাল্ব জ্বালানোর জন্য বৈদ্যুতিক বোর্ডে সংযোগ দেয়। এতে সাথে সাথে সে বিদ্যুতায়িত হয়। পরে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
পঞ্চগড়ে যুবকদের স্বাবলম্বী করতে মাসব্যাপী প্রশিক্ষণ ও সনদ বিতরণ
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির ব্যবস্থাপনায় সীমান্তবর্তী এলাকার ৩৩ জনRead More
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More



Comments are Closed