Main Menu

সিলেটে মাসব্যাপী ফ্রি শরীর চর্চা প্রশিক্ষণের উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সেলিব্রেটি ফিটনেস ক্লাবের উদ্যোগে ও আয়োজনে মাসব্যাপী ফ্রি শরীর চর্চা কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) সকাল ৯টায় সিলেট এমসি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সিলেট স্কলার্স হোমের শিক্ষিকা সুলতানা তমা’র পরিচালনায় ও সেলিব্রেটি ফিটনেস ক্লাবের ট্রেইনার শেখ মো. নয়নের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি’র এডিশনাল পুলিশ কমিশনার এসএম রোকন উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায়, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. হেলাল উদ্দিন, অধ্যাপক ডা. হেলালুর ইসলাম, অধ্যাপক ডা. কল্লোাল বিজয় কর, সেন্ট্রাল হাসপাতালের ডা. লিমন, সাউথ সুরমা হেলথ কেয়ারের ডা. দেলোয়ার হোসেন সুমন, নাদিম আহমদ ও আয়কর আইনজীবী রোটারিয়ান মো. কামাল আহমদ প্রমূখ।

 

Share





Related News

Comments are Closed