কোম্পানীগঞ্জে শাহ আরপিন টিলা ধসে ২ শ্রমিক আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলা ধসে দুই শ্রমিক আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা দুইটার দিকে এ ধসের ঘটনাটি ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে ২ জন শ্রমিক। পুলিশ ও স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ইউএনও আবুল লাইছ এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে, আহত শ্রমিকদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
প্রসঙ্গত, এর আগে শাহ আরেফিন টিলায় এ বছরেই ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটে। গত ২৩ জানুয়ারি টিলা সংলগ্ন মাটিয়া টিলার আঞ্জু মিয়ার গর্ত ধসে ৮ জনের প্রাণহানি ও ৩ মার্চ ইয়াকুব আলী (২২) নামের আরেক শ্রমিক নিহত হওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু শাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। দায়ের করা হয় মামলাও। প্রত্যাহার করা হয় কোম্পানীগঞ্জের ওসি বায়েস আলমকে।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed