Main Menu

সিলেটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: “যুবদের জাগরণ-বাংলাদেশের উন্নয়ন” এ প্রতিপাদ্য নিয়ে বুধবার সিলেটে বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস-২০১৭। এ উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসন‘র যৌথ উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষ রোপণ, সুরমা নদীতে মৎস্য অবমুক্তকরণ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। র‌্যালী সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা পরিষদের সম্মুখে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল মান্নান এর পরিচালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর‘র উপর পরিচালক মো: আলাউদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, বিশেষ অতিথি ছিলেন, এডিশনাল ডিআইজি সিলেট রেঞ্জ সিলেট মো: নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এম খালিক, প্রধান নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদ সিলেট আব্দুল আহাদ, উপজেলা নির্বাহী অফিসার সিলেট সদর সিরাজম মনিরা, সিলেট জেলা পরিষাদ‘র মহিলা কাউন্সিলর এ জেড রওশন জেবিন রুবা, সুসমা সুলতানা রুহি, সাজনা সুলতানা হক চৌধুরী, জাতীয় পুস্কারপ্রাপ্ত এম এ নাসির সুজা, নরুনাহার বেবী, জাতীয় প্রশিক্ষিত যুব সংসদ (প্রযুস) সম্পাদক আফিকুর রহমান আফিক, সোনালী স্বপন বাংলাদেশ সিলেটের সাংগঠনিক সম্পাদক শেখ তোফায়েল আহমদ সেপুল, ধুব্রতারা সহ সভাপতি বিভাগীয় কমিটি ড. নাজরা চৌধুরী, আইন সহায়াতা কেন্দ যুব ফাউন্ডেশন সিলেট‘র সভাপতি সাদিকুর রহমান।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী পরিচালনক মিজানুর রহমান, কর্মসংস্থান ব্যাংক‘র সহকারী মহাব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক মনোজ রায়, ইনসাফ ভিলেজ ডেভলপমেন্ট ফর ইয়োথ সোসাইটির সভাপতি মো: নজরুল ইসলাম, প্রযুস‘র সভাপতি জামাল খান, সহ সভাপতি আব্দুল আহাদ শাহীন, আনোয়ার হোসেন রাজু, আব্দুল জলিল সামায়ুন,শারমিন কবির, মোক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৭জন আত্মকর্মীর মাঝে বিভিন্ন প্রকল্পে ৪ লক্ষ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানম বলেন, যুবরাই দেশের মূল চালিকা শক্তি। তাই যুবদেরকে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে হবে। ইচ্ছা শক্তি ও মনোবলকে কাজে লাগিয়ে এগিয়ে গেলে দ্রত সফলতা অর্জন করা সম্ভব।

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed