Main Menu

সিলেটে শুরু হচ্ছে ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটে প্রথমবারের মতো শুরু হচ্ছে ইউএস অ্যাম্বেসির অর্থায়নে ও ইউএস স্টেট ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে শুরু হচ্ছে ইংলিশ এক্সেস মাইক্রোস্কলারশিপ প্রোগ্রাম।

নগরীর উপশহরস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা এমপাওয়ারমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভলপমেন্ট সোসাইটি (ইএইচডিএস) এই প্রোগ্রামটি বাস্তবায়ন করছে। এই প্রোগ্রামের আওতায় সিলেট নগরী ও আশপাশের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে মেধাবী অথচ দরিদ্র ৪০ জন শিক্ষার্থী দুই বছরের জন্য ইংরেজী ও কম্পিউটার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ লাভ করবে।

ইতোমধ্যে ইএইচডিএস এর উদ্যোগে শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিযোগীতামূলক এই প্রক্রিয়ায় প্রায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ৪০ জনকে নির্বাচিত করা হয়েছে।

ইএইচডিএস এর চেয়ারপার্সন মোছাম্মত বদরুন্নেসা জানান- শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ৩ নভেম্বর শুক্রবার থেকে ক্লাস শুরু হবে। ইতোমধ্যে এই প্রোগ্রামের জন্য প্রশিক্ষকরা ঢাকা থেকে প্রশিক্ষণ গ্রহন করে ফিরেছেন।

তিনি আরো জানান- এই প্রোগ্রামের জন্য শিক্ষার্থীদের সকল ব্যয়ভার ইউএস এ্যাম্বাসী বহন করবে। এক্সেস প্রোগ্রাম এর আওতায় শিক্ষার্থীরা সম্পূর্ন আধুনিক এবং ব্যতিক্রমি শিক্ষা পাবে। শ্রেণিকক্ষের বাইরে ইনটেনসিভ ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব শিক্ষাও প্রদান করা হবে। তিনি জানান-উপশহরস্থ ক্যাপ্টেন একাডেমীতে এই প্রোগ্রাম বাস্তবায়িত হবে। এই প্রোগ্রামে ইউএস স্টেট ডিপার্টমেন্টের অ্যালমনাই এবং সিলেটের ইংলিশ মিডিয়াম স্কুলের দক্ষ শিক্ষকরা প্রশিক্ষণ প্রদান করবেন।

Share





Related News

Comments are Closed