Main Menu

জাফলংয়ে ২৫ বোমা মেশিন ধ্বংস

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারী এলাকায় পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।
মঙ্গলবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মো. আমিনুর রহমানের নেতৃত্বে পিয়াইন নদী তীরবর্তী জাফলং চা বাগান, নয়াবস্তি ও কান্দুবস্তি এলাকায় অভিযানে ২৫টি বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
গোয়াইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল এ তথ্য নিশ্চিত করে জানান, এখন থেকে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।
টাস্কফোর্সের অভিযানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্যাট মো. আব্দুল্লাহ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট) সার্কেল মতিয়ার রহমান ও বিজিবি ৪৮ ব্যাটালিয়নের নায়েব সুবেদার খালেদুর রহমানসহ পুলিশ ও বিজিবি’র অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed