১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার এ ফল প্রকাশ করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০১৭-এর প্রিলিমিনারি টেস্টের ফলাফল আজ প্রকাশ করা হয়েছে। স্কুল পর্যায়ে এক লাখ ৪ হাজার ৬৯৪ জন এবং কলেজ পর্যায়ে এক লাখ ৫ হাজার ১৮১ জনসহ মোট ২ লাখ ৯ হাজার ৮৭৫ জন উত্তীর্ণ হয়েছেন। স্কুল পর্যায়ে পাসের হার শতকরা ২০ দশমিক ৮১ ভাগ এবং কলেজ পর্যায়ে পাসের হার শতকরা ৩৪ দশমিক ৬৪ ভাগ। সার্বিক পাসের হার শতকরা ২৬ দশমিক ২ ভাগ।
এ পরীক্ষায় স্কুল পর্যায়ে ৫ লাখ ৩ হাজার ৩৮ জন এবং কলেজ পর্যায়ে ৩ লাখ ৩ হাজার ৬১২ জনসহ মোট ৮ লাখ ৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।
পরীক্ষার ফলাফল ntrca.teletalk.com.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া কৃতকার্য প্রার্থীদের এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed