রাবির ‘কে’ ইউনিটের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘কে’ ইউনিটের (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ফল প্রকাশ করা হয়েছে।
সোমবার দুপুরে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আনসার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ‘কে’ ইউনিটে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএড (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে মেধা তালিকার এক থেকে ৩৯৩তম ক্রম পর্যন্ত (মোট ৪১১ জন) সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
সাক্ষাৎকারের সময় নির্বাচিত প্রার্থীকে অবশ্যই এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্র, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি, ভর্তি পরীক্ষার হলে পরিদর্শকের সত্যায়িত প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
এবার ‘কে’ ইউনিটের ৫০ আসনের বিপরীতে ১১ হাজার ৬২২ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেয়। উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনে।
সাক্ষাৎকার গ্রহণের পর বিভাগে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান্ত তালিকা ২০ নভেম্বরের মধ্যে জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ডে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ বিষয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আনসার উদ্দিন বলেন, ১১ হাজার ৬২২ জন পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার ৬৪৯ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে থেকে মেধাক্রম অনুযায়ী সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। ‘কে’ ইউনিটের ফলসহ বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন (www.ru.ac.bd) ওয়েবসাইটে।
Related News
একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, দেখবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবারRead More
হংকংয়ে উচ্চশিক্ষার সুযোগ, মাসে মিলবে ৫৪ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম ২০২৭-এর আবেদন শুরু হয়েছে। বিশ্বেরRead More



Comments are Closed