শাহজালালে ৭০ লাখ টাকার স্বর্ণ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক দুটি ঘটনায় ৭ যাত্রীর কাছ থেকে ১.৪ কেজি ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ৬৯ লাখ ৬০ হাজার টাকা।
সোমবার বিকালে এসব স্বর্ণ জব্দ করা হয়। প্যান্টের পকেটে, জুতার ভেতর, মানি ব্যাগে করে এসব স্বর্ণ আনা হয়েছিল।
ওই ৭ যাত্রীরা হলেন: মোশারফ হোসেন (৪৯, পাসপোর্ট নং- বিএফ 0543784), বাবুল মিয়া (২৯, পাসপোর্ট নং- বিএল 0701993), ফরমান আলী (২৯, পাসপোর্ট নং- বিএন 0687511), ফজলুল হক (৪৬, পাসপোর্ট নং- বিএন 0533568), রবিউল ইসলাম (৩৯, পাসপোর্ট নং- বিসি 0787265), আলাম মিয়া (৩৭, পাসপোর্ট নং- বিই 0721042) এবং আবদুল্লা আল মাহফুজ (৪৮, পাসপোর্ট নং- বিসি 0319401)।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মঈনুল খান ব্রেকিংনিউজকে জানান, আটক যাত্রীরা সোমবার বিকেল পৌনে ৪টায় বিজি রিয়াদ ০৪০ যোগে সৌদি আরব হতে শাহজালালে অবতরণ করেন। গ্রিন চ্যানেল পার হওয়ার পরে তাদের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, এগুলো ঘোষণা ব্যতিরেকে দেশে আনা হচ্ছিল। এদের কাছ থেকে সর্বমোট ১২ টি স্বর্ণের বার (১৩৯২ গ্রাম) উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা। আটককৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed