বিশ্বনাথে ট্রাভেলস মালিক বেলাল রাজা গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথের বেলাল রাজা ট্রেভেলসের মালিক বেলালকে গ্রেফতার করেছে র্যাব। গত| শনিবার দিবাগত রাত সাড়ে ১১টায় বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারস্থ দিদার মার্কেটে তার প্রতিষ্টানে অভিযান চালিয়ে বেলাল রাজাকে গ্রেফতার ও মালামাল জব্দ করে নিয়ে যায় র্যাব। এরপর রবিবার সকালে বেলালকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। তার বিরুদ্ধে রোববার বিশ্বনাথ থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৯।
মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, সোমবার বেলাল রাজাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার উত্তর মিরেরচর গ্রামের মৃত চমক আলী পুত্র।
প্রসঙ্গত, বেলাল রাজা তার প্রতিষ্ঠান ‘বেলাল রাজা ট্রাভেলস’ এর মাধ্যমে বিভিন্ন লোকজনদের কাছ থেকে প্রতারনা ও জাল ভিসা প্রদান করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। ট্র্যাভেলস ব্যবসার নামে চলে তার প্রতারনার ফাঁদ। আর তার শিকার হচ্ছেন সহজ সরল ও অসহায় লোকজন। অনেকে বিদেশ যাবার আশায় শেষ সম্বল ঘরবাড়ী পর্যন্ত বিক্রয় করে তাদের হাতে সব টাকা দিয়ে নি:স্ব ও অসহায় হয়ে গেছেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed