Main Menu

ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ । সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে ।
পুলিশ ও স্থানীয়দের ধারণা মহিলাটি পাগল ছিল। ভোর রাতে সড়ক দূর্ঘটনায় মহিলার মৃত্যু হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দিনারপুর দাখিল মাদ্রাসার নিকটে আইনগাঁও নামকস্থানে একটি লাশের টুকরো অংশ দেখতে পান স্থানীয় লোকজন। বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ।
আইনগাঁও এলাকার জামিল আহমেদ জানান, লাশটি সকালে পড়ে থাকতে দেখে, স্থানীয়দের সহযোগীতায় পুলিশকে খবর দেই, লাশটি দেখে চিনার কোনো উপায় নেই ।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি ভিমল চন্দ্র ভৌমিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ দেখতে পাই, ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন আলামত দেখে আমরা ধারণা করছি মহিলাটি একজন পাগল, রাতে অজ্ঞাত কোনো গাড়ির নিচে পড়ে তার মৃত্যু হতে পারে, পরে মহাসড়কে চলাচল করা গাড়ি একে একে চাপা দিতে থাকলে লাশ টুকরো টুকরো হয়ে যায়। লাশটি সিলেট আনজুমান মফিদুলে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশের কর্মকর্তা ।

 

Share





Related News

Comments are Closed