নাজিরবাজারে শিলং তীর জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: শিলং তীর জুয়া ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বিকেলে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে সিলেট-ঢাকা মহাসড়কের নাজিরবাজারে এ মানববন্ধন কর্মসুচির আয়োজন করা হয়।
জাতীয় যুবপদক প্রাপ্ত ধ্র“বতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের দপ্তর সম্পাদক মো. ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে এবং মাজেদ আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়ন্ত গোস্বামী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাজেদ মিয়া, শিমূল ইসলাম, রুহেল আহমদ, বক্কর ইসলাম, রবিউল ইসলাম, হাবিবুর রহমান, রাজু আহমদ, শাহীন আহমদ, তমাল আহমদ, মারুফ আহমদ, নিজাম আহমদ, পাভেল, ফরহাদ, তানভীর, কয়ছর, রবিউল।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed